1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে ৩৫ হাজার জরিমানা

রাসেল আহমেদ, মাধবপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে পৌর শহরে দ্রবমূল্যের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার পৌর শহরের বাজারে অবস্থিত কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।

এসময় পন্যের গায়ে দাম উল্লেখ না থাকা, মুদ্রিত মূল্যের চেয়ে বেশী দামে পন্য বিক্রয়ের কারনে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম মনিটরিং কার্যক্রমে পরিচালনা করেন। শাহজীবাজার সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ বাছেতের (১৩ ইবি) নেতৃত্বে সেনবাহিনীর একটি টহল দল ও ভোক্তা অধিকারের একজন প্রতিনিধি মনিটরিং কার্যক্রমে অংশ নেন।

পন্যের মূল্য তালিকা না থাকায় ও নিষিদ্ধ পলিথিন বিক্রীর দায় সুধীর পালের মালিকানাধীন সুধীর স্টোরকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও দোকানে থাকা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মুদ্রিত মূল্যের চেয়ে বেশী দামে সয়াবিন তেল বিক্রী করায় গোপাল পালের মালিকানাধীন গোপাল স্টোরকে ৭ হাজার পাঁচশ টাকা ও অমর দেবনাথের মালিকানাধীন আকাশ স্টোরকে ৭ হাজার পাঁচশ টাকা মোট ৩৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম জানান, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর