1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সদরে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
গত কয়েকদিন আগে মহামান্য হাইকোর্টের এক আদেশে দেশব্যাপী অবৈধ ইটভাটা ভাঙার নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক সিলেট সদর উপজেলায় শুরু হয়েছে অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার অভিযান। সদর উপজেলার হাজিরাই মৌজার মুরাদপুর পয়েন্ট এলাকায় অবৈধ মেঘনা ব্রিকস গুড়িয়ে দেওয়া হয়েছে।
সচেতনদের দাবি এই অভিযান যেন চলমান থাকে। এবং সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্টরা আরো বলছেন এ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে উপজেলার সকল অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে।
মঙ্গলবার (১১ মার্চ) এ অভিযানে নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
এ বিষয়ে সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম বলেন, সিলেটের জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় সিলেট সদর উপজেলায়ও অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। তারই ধাবারাহিকতায় ১টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। আমরা চেস্টা করে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য বসবাসের যোগ্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের। পাশাপাশি একটি বাসযোগ্য সদর উপজেলা গড়ে তুলতে পুরো উপজেলাবাসীকে এগিয়ে আসতে হবে। আগামীতেও প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল, শাহপরান থানার অফিসার ইনচার্জ, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও পিডিবি-২ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর