1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

এবার রোজা ২৯ নাকি ৩০টি, যা জানা গেল

ইসলাম ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত

চলতি বছরের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ। এবারের রমজান মাসে রোজা ২৯ নাকি ৩০টি পূর্ণ করতে হবে সে তথ্য প্রকাশ করেছে তারা।

সংস্থাটি জানায়, আরব আমিরাতে এবার ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে এবং ৩১ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

সাধারণ মানুষের উদ্দেশে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানায়, ‌‘যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।’

আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যদি ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে ওই অঞ্চলের মানুষ এবার ৩০টি রোজা পূর্ণ করবেন।

গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এরপর সেখানে ১ মার্চ থেকে পবিত্র ও মহিমান্বিত এ মাস রমজান শুরু হয় ।

বুধবার (১২ মার্চ) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে। ওইদিন দেশটিতে থাকবে রমজানের ২৯তম দিন।

এ ছাড়া রমজান মাসটি যদি ৩০ দিন পূর্ণ হয় তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচদিনের ছুটি পাবেন। সূত্র: খালিজ টাইমস

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর