1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে জামায়াত কর্মী জয়নুল হক’কে নিয়ে মিথ্যাচারের অভিযোগ

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৩৭ বার পঠিত
সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন মহালদিক গ্রামে মাটি চুরির একটি মামলাকে কেন্দ্র করে জামায়াত কর্মী জয়নুল হকের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। আসামিপক্ষের প্রধান আবদুল করিম গং নিজেদের রক্ষা করতে জয়নুল হককে রাজনৈতিকভাবে টার্গেট করছে বলে দাবি করেছেন তিনি।  
সম্প্রতি সিলেটের একটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জয়নুল হককে যুবলীগ নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়, যা তিনি সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। জয়নুল হক বলেন, “আমি কখনো যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। জামায়াতে ইসলামের রাজনীতি করে আসছি। অথচ স্বৈরাচারের দোসর বালু খেকো সিন্ডিকেট আবদুল করিম গং নিজেকে রক্ষা করতে মিথ্যা অভিযোগে জড়ানোর চেষ্টা করছে।”
এ বিষয়ে জামায়াত ইসলামের  খাদিমনগর ইউনিয়নের সভাপতি মাওলানা হেলাল আহমদ বলেন, “জয়নুল হক আমাদের সক্রিয় নেতা এবং ভালো ব্যক্তিত্ব সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনিতো অভিযোগ উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিত।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও খাদিমনগর ইউনিয়ন জামায়াত ইসলামের সহ-সভাপতি নাজিম উদ্দীন ইমরান নিশ্চিত করেছেন যে, জয়নুল হক কখনো যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি বলেন ” জয়নুল হক আমার মতো জামায়াত ইসলামের রাজনীতি করে আসছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, যার মাধ্যমে মূল বিষয় থেকে আইনের দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, আবদুল করিম গং দীর্ঘদিন ধরে এলাকার সম্পৃক্ততা নষ্ট সহ পরিবেশ নষ্ট করে মাটি কাটা, ছড়ার বালুসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। এখন নিজেদের রক্ষা করতে গিয়ে জয়নুল হকের নামে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে তারা।
এ ঘটনায় সিলেটের সচেতন মহল দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর