1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৭০ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে। উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ (৬) ও তার ভাগ্না শামীম আহমদ (৮)। শামীম নানা বাড়িতে থেকে লেখাপড়া করত।

স্থানীয়রা জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব বলেন, দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। পুকুরে পানি জমেছে। সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় বলেন, ঘটনাটি মর্মান্তিক। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর