1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট নগরীতে ৭৮ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পঠিত
স্টাফ রিপোর্টার:- সিলেট মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় ৭৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ধোপাদিঘির পাড়ে বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্রে এক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম, বেসরকারি সংস্থা সীমান্তিকের প্রকল্প পরিচালক পারভেজ আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ ও উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ।
জানা যায়, এবার সিলেট মহানগর এলাকায় ৩৬৮টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ২৪১ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম জানান, ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে স্থায়ী, অস্থায়ী, ইপিআই ও অতিরিক্ত মিলিয়ে সর্বমোট ৩৬৮টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়।
সিসিক সূত্র জানায়, ক্যাম্পেইন চলাকালে কোনো শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে থাকলে আগামী ৩ দিন পর্যন্ত ভিটামিন‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ার সুযোগ পাবে।
প্রথম/সিলেট/মতিউর
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর