1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মাধবপুরে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাসেল আহমেদ, মাধবপুর
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকা থেকে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) অভিযানে ১ কোটি ৩০লক্ষ ৮৪০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে।

সোমবার (১৭ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান ভর্তি এসব পণ্য জব্দ করে বিজিবি। সোমবার সন্ধ্যায় বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল তানজিল আহমেদ স্বাক্ষরিত পত্রে জানা যায়

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ৪৩২০০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম, ৮৭১ ভারতীয় ফেসওয়াশ, ৮৯০ প্যাকেট ভারতীয় ট্যাং আটক করেছে। হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা এলাকায় ব্যারিকেড দেওয়া হয়।

এসময় ভারতীয় চোরাই পণ্য ভর্তি একটি কার্ভাড ভ্যান জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর