1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মাধবপুরে ২০ হাজার পরিবারের মধ্যে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ

রাসেল আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

 

দেশের অন্যতম রপ্তানিকারক শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপ প্রতিবছরের মত এবারও ২০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন।।সায়হাম গ্রুপের  চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের উদ্যোগে ও সায়হামের নিজস্ব  অর্থায়নে।

রোববার (১৬ মার্চ) সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ঈশতিয়াক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ,শাহজাহান সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।প্রতি বছরের ন্যায় এবারও মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা,ও চুনারুঘাট উপজেলার  ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।  মাধবপুরে উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল বলেন,হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের ২১ টি ইউনিয়ন ও দুটো পৌরসভার অসহায়, অস্বচ্ছল লোকজন রয়েছেন ইফতার সামগ্রীর অভাব রয়েছে। অর্থাভাবে ভাল ইফতার সামগ্রী কিনতে পারেনা। তাদের কথা চিন্তা করে সায়হাম গ্রুপের চেয়ারম্যান হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ,ফয়সলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গরীব অসহায় মানুষের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী সবার ঘরে ঘরে ইফতার সামগ্রী দুএকদিনের মধ্যে  পৌছে দেওয়া হবে।

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ঈশতিয়াক বলেন,সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ,ফয়সলের অনুপ্রেরণায় সায়হাম তার জন্মলগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।ঈদ, পুজা, দুর্যোগ দুর্বিপাকে যে কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সায়হাম গ্রুপ সাধারণ মানুষের পাশে মন উজাড় করে দাড়িয়েছে। এ ছাড়া এলাকার, মসজিদ, মন্দির, চিকিৎসা, এতিমখানা সহ দলমত নির্বিশেষে সকল মানব কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। আমরাই প্রথম নোয়াপাড়া গ্রামে শিল্প কারখানা প্রতিষ্ঠা করার কারণে হাজারো নরনারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। মাধবপুরে শুরু হয়েছে শিল্প বিপ্লব। আজীবন আমরা মানুষের সেবা করে যেতে চাই।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর