1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পঠিত

হবিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। রোববার রাতে সদর উপজেলার টঙ্গিরঘাট এলাকায় হওয়া এ সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ির সাইট দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত ইজিবাইককে সাইট দেওয়া নিয়ে শনিবার রাতে টঙ্গিরঘাট গ্রামের আফজল আলীর সঙ্গে রামনগর গ্রামের আইয়ুব আলীর ঝগড়া হয়। ওই সময় স্থানীয়রা সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির কথা বলে। রোববার রাতে সালিশি বৈঠকের আগেই দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টা-ব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশত আহত হন। তাদের মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর