1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে বিষ প্রয়োগে ৪শ হাঁস নিধন: আশংকায় রয়েছে আরো শতাধিক

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে ঘনিয়ার বিলে ছিটিয়ে রাখা বিষ প্রয়োগে প্রায় ৪ শতাধিক হাঁসের মৃত্যু হয়েছে। এখনো মারা যাচ্ছে অনেক হাঁস। বুধবার সকালে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ওই খামারি বদরপুর গ্রামের অমিন হোসেন।
ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালগঞ্জ থানা পুলিশ।

জানাযায়, প্রতিদিনের ন্যায় খামারী অমিন হোসেন তার খামারে থাকা প্রায় ১ হাজার হাঁসকে খাবার খাওয়ানোর উদ্দেশ্য বুধবার সকালে হালির হাওরের (হাঁস চড়ানোর জন্য ভাড়া নেওয়া) ঘনিয়ার বিলে নিয়ে যান। হাঁসগুলো বিলে নেমে খাদ্য খাওয়া শুরু করার কিছুক্ষনের মধ্যে ঝিমাতে শুরু করে। এতে অমিন হোসেন ও তার খামারের কর্মচারী বিলে থাকা খাদ্যে কেউ বিষ প্রয়োগ করেছে বুঝতে পেরে দ্রুত হাঁসগুলোকে বিল থেকে সরিয়ে খামারে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে প্রায় ৩শ’র উপরে হাঁস বিষযুক্ত খাবার খেয়ে ফেলেছে। অমিন হোসেন সবগুলো হাঁস তার খামারে নিয়ে আসার পর পরই একে একে মরতে শুরু করে হাঁসগুলো।
অমিন হোসেনের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে হাঁসগুলোকে মারার উদ্দেশ্যে বিলে বিষ প্রয়োগ করেছে রাঁজাপুর গুচ্ছগ্রামের আ. কাদিরের ছেলে রেজাউল। এর আগেও গত ২ বছর পূর্বে অমিন হোসেনের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে এই রেজাউল।

এব্যাপারে ক্ষতিগ্রস্ত অমিন হোসেন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হাঁস, মাছ এগুলো হচ্ছে বোবা প্রাণী। এগুলোর সাথে এধরণের আচরণ সত্যিই দুঃখজনক। একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর