1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় কিসমিস ও ঝিলেট ব্লেড আটক

রাসেল আহমেদ, মাধবপুর, (হবিগঞ্জ),
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

 

হবিগঞ্জের মাধবপুরে সীমান্তে ভারতীয় কিসমিস এবং ঝিলেট ব্লেড আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বৃহস্পতিবার
দুপুরে দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গত ১৯ মার্চ বুধবার রাত ০৮ ঘটিকায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মিনি-পিকআপ টহল দলের নিকটবর্তী হলে টহল দল পিকআপটিকে থামার জন্য সিগন্যাল দেয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক পিকআপটি রেখে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে, টহল দল পিকআপটি তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় অবৈধভাবে চোরাচালানকৃত ২৫৮ কেজি ভারতীয় কিসমিস, ১লক্ষ ৪০ হাজার পিস জিলেট ব্লেড এবং ৪৫০ কেজি টমেটো আটক করা হয়।

যার সিজার মূল্য- নয় লক্ষ দশ হাজার নয়শত টাকা। আটককৃত মালামালের আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, “বিজিবি সব সময় দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি যেকোনো ধরণের অবৈধ পণ্য পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং এ ধরনের ঘটনা রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় সংকল্পবদ্ধ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর