
বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিকস'র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) বিকাল ২. ৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ১২ম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। ফিলিস্তিনের গাজাবাসীদের উদ্ধার ও যুদ্ধ বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপের জন্য বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশের প্রতি উদাত্ব আহবান জানানো হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা সহ সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা মাত্রাতিরিক্তভাবে দখল হওয়ায় তীব্র ক্ষোভ জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সিলেট মহানগরীর প্রতিটি রাস্তা ও ফুটপাত এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীর দখলে। হকারদের জন্য নির্দিষ্ট হকার মার্কেট ছেড়ে অধিকাংশ হকার রাস্তা ও ফুটপাত দখল করে নিয়েছে। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ব্যর্থতা নগরবাসীকে চরম বিড়ম্বনায় ফেলে দিয়েছে। নগরবাসী নগরীর প্রধান সড়কগুলো চলাফেরা করতে পারছেন না পাশাপাশি অগিলগিতেও একই অবস্থা। গুটিকয়েক অবৈধ অর্থলিস্পু ব্যক্তিদের কারণে সিলেটের সর্বস্তরের নাগরিক চরম বিপাকে। রাস্তা ও ফুটপাত হকারদের দখলে চলে যাওয়ায় পথচারী তথা যানবাহন চলাচলে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। পর্যটন নগরী হিসেবে খ্যাত সিলেট মহানগরীকে চলাচলের উপযোগী হিসেবে গড়ে বর্তমান সময়ের খুবই প্রয়োজন। নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজারের রাস্তা ও ফুটপাত জুড়ে ভ্রাম্যমাণ হকারদের ব্যবসা এখন জমজমাট। এ ছাড়াও জিন্দাবাজার থেকে চৌহাট্টা হয়ে আম্বরখানা পর্যন্ত রাস্তার পাশে রয়েছে হকারদের অবস্থান। সন্ধ্যার পর নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার ও বন্দরবাজারের চেহারা সম্পূর্ণরূপে পাল্টে যায়। হকারদের অবস্থানের কারণে পথচারীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হয়। বক্তারা আরো বলেন, কষ্ট হয় তখন যখন দেখা যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেনীর কর্মচারীদের যোগসাজসে অত্র প্রতিষ্ঠানের সামনের ফুটপাত ও রাস্তায় বহাল তবিয়তে হকাররা জমজমাট ব্যবসা করে যাচ্ছেন। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আইওয়াশবিহীন কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় ২০২৫ খ্রীষ্টাব্দের সাপ্তাহিক ১২তম সভায় বক্তব্য রাখেন সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ রুয়েল আহমদ বক্ত তুষার, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহ্উদ্দিন সাকের, প্রচার সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সহ-প্রচার সম্পাদক মোঃ সুহেল মিয়া, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, সচেতন যুবসমাজের পক্ষ থেকে তরুণ রায় ও কালিপদ সূত্রধর।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.