1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রায়হানের অকাল প্রস্থানে এক হৃদয়বিদারক স্মৃতি

জাহেদুল ইসলাম আল রাইয়ান (মিশর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

 

প্রিয় রায়হান, তোমার চলে যাওয়ার খবর এখনো যেন বিশ্বাস করতে পারছি না। গত পাঁচ দিন আগে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় তুমি আমাদের ছেড়ে চলে গেছ। ছোটবেলা থেকে তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল, তার প্রতিটি মুহূর্ত ছিল আনন্দময়, প্রতিটি সিদ্ধান্ত ছিল একসাথে নেয়ার, প্রতিটি কথা ছিল একে অপরের পরামর্শে গড়া। আমি, সাইদ এবং তুমি—তিনজন একসঙ্গে বেড়ে উঠেছিলাম, একে অপরের সবচেয়ে ভালো বন্ধু, জীবনের সবচেয়ে কাছের মানুষ। কিন্তু আজ, তোমার অকাল প্রস্থানে আমাদের জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা কোনোদিন পূর্ণ হবে না।

তোমার হাসি, তোমার শিষ্টাচার, তোমার ভালোবাসা—এসব আমার কাছে চিরকাল অমূল্য স্মৃতি হয়ে থাকবে। তোমার চলে যাওয়ার পর, মাঝে মাঝে মনে হয়—কেন তোমার পাশে আরও কিছু সময় কাটালাম না? কেন তোমার সাথে বেশি কথা বললাম না? কিন্তু আমরা জানি, এই পৃথিবীতে অনেক কিছুই কখনোই হিসেব করা যায় না। মৃত্যুর মতো এই ঘটনা এক অপ্রত্যাশিত পরিণতি, যার কোন কিছুতেই কোনো সতর্কতা থাকে না। তোমার চলে যাওয়ার পর, আমি, সাইদ—তোমার সেই সঙ্গ, সেই পরামর্শের অভাব অনুভব করছি প্রতিনিয়ত।

রায়হান, তুমি ছিলে এমন একজন মানুষ, যার সঙ্গে প্রতিটি সিদ্ধান্ত নেয়া সহজ ছিল। যখনই তুমি দ্বিধায় পড়তে, তোমার প্রথম পরামর্শদাতা ছিলাম আমি। আজ তোমার চলে যাওয়ার পর, সেই স্নেহ, সেই বন্ধুত্ব, এবং সেই বিশ্বাসের অভাব অনুভব করছি, যা কোনোদিন পূর্ণ হবে না। তোমার জানাজার ইমামতি করতে গিয়ে আমার কণ্ঠ যেন বন্ধ হয়ে গিয়েছিল। ভাষায় প্রকাশ করার মতো কোনো অনুভূতি ছিল না, শুধু এক গভীর শূন্যতার মাঝে আমি দাঁড়িয়ে ছিলাম। আমরা জানি, এই শূন্যতা কখনো পূর্ণ হবে না, তবুও আমি বিশ্বাস করি, আল্লাহ তাআলা তোমার সমস্ত ভালো কাজ, সততা, এবং পরিশ্রমের ফল হিসেবে তোমাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন।

তোমার প্রস্থানে আমরা শিখেছি, পৃথিবী আসলেই তুচ্ছ, এখানে কিছুই স্থায়ী নয়। তুমি, রায়হান, আমাদের জীবনে এসেছিলে এক অমূল্য রত্ন হয়ে, কিন্তু এই পৃথিবী থেকে এক মুহূর্তেই চলে গেলে। তবে তোমার হাসি, তোমার শিক্ষা, তোমার ভালোবাসা—এগুলো চিরকাল আমাদের হৃদয়ে থাকবে। আজ আমি সকলের কাছে দোয়া চাই—রায়হানের জন্য দোয়া করুন, যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।

প্রিয় রায়হান, তুমি চিরকাল আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে। তোমার অকাল প্রস্থান আমাদের জীবনে এক অমোচনীয় দাগ রেখে গেছে, কিন্তু তোমার ভালোবাসা ও শিক্ষা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন এবং তোমার পরিবারকে ধৈর্য্য ও শক্তি প্রদান করুন।

লেখক, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর