1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বাহুবলে ট্রাক চাপায় নিহত ২

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পঠিত

হবিগঞ্জের বাহুবলে ট্রাক চাপায় তাবলীগ জামায়াতে দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন ।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫) ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল থানার ৩নং সাতকাপন ইউপিস্থ চলিতাতলা জামে মসজিদে তাবলীগ জামায়াতে আসেন তারা। আজ বুধবার সকালে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে তারা চলিতাতলা জামে মসজিদ দেখতে যান। সেখান থেকে বাহুবল থানার আদিত্যপুর মসজিদে যাওয়ার সকাল ৯টায় জন্য ইজিবাইকে রওয়া দেন। ইজিবাইকটি বাহুবল থানার ৩নং সাতকাপন ইউনিয়নের অন্তর্গত আদিত্যপুর ঈদগাহ সংলগ্ন সিলেট-ঢাকা মহাসড়কে পৌঁছালে ইজিবাইকটিকে পিছন থেকে ধাক্কা দেয় সিলেটগামী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-২২-৯৪১৮)।

এ সময় গাড়িটি রাস্তার পাশে পড়ে সেখানেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
এ সময় দুর্ঘটনায় আহত আল-মামুন (৬৫) ও বাচ্চু মিয়াকে (৩০) বাহুবল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

খবর পেয়র বাহুবল থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করেন।

দুর্ঘটনায় কবলিত ট্রাক ও টমটম গাড়ি শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়ে যায়।বাহুবল মডেল থানার সেকেন্ড অফিসার মুকছেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর