1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

কারাগারে নিহত আলাউদ্দিনের পরিবারের পাশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

মৌলভীবাজার জেলার কারাগারে নিহত বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রামের বিএনপি নেতা আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

উল্লেখ্য, বিএনপি নেতা আলাউদ্দিন ২০২৩ সালের ১০ জানুয়ারি বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের হামলায় আহত হন। আদালত প্রাঙ্গণে বাদি-বিবাদির মারামারির ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালত আলাউদ্দিনকে কারাগারে পাঠান। কারাগারে থাকাবস্থায় ১২ জানুয়ারি তিনি মারা যান।

রোববার বিকেলে তারেক রহমানের সরাসরি তত্বাবধানে বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে নিহত বিএনপি নেতা আলাউদ্দিনের বাড়িতে ঈদ উপহার হিসাবে অর্থ ও ঈদ শুভেচ্ছা কার্ড নিয়ে যান মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন, মৌলভী বাজার জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সৈয়দ আশরাফুল মাজিদ খোকন, বড়লেখা উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য এস এম শরিফুল ইসলাম বাবলু। বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা শাখার সহ-সাধারন সম্পাদক আফজল হোসেন, ৩নং নিজবাহাদুরপুর ইউ/পি সদস্য, যুবদল নেতা এমরানুল হক বাবু, ৭নং ওয়াড বিএনপি সহ সাধারণ সম্পাদক সোলেমান রাজু, ৪নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, বড়লেখা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আহমেদ মজনু, আহবায়ক কমিটি বড়লেখা পৌর যুবদলের সদস্য হিফজুর রহমান, পৌর যুবদল নেতা নাসিম আহমেদ চৌধুরী শাকিফ, নিজবাহাদুরপুর ইউনিয়ন যুবদল নেতা মিসবাহ উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর