1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ট্রেনের কালোবাজারে বিক্রির অভিযোগে বুকিং সহকারী আটক

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৩ বার পঠিত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে দীর্ঘদিন যাবত ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির অভিযোগ রয়েছে। এরই ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে মুলহোতা জংশনের বুকিং সহকারী মাজহারুল ইসলামকে টিকেট বিক্রির সময় হাতে নাতে আটক করা করেছে।

বুধবার ( ২৬ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাজিদুল ইসলাম সোহাগ।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রেল জংশনে অভিযান চালিয়ে ৪ টি টিকেটসহ তাকে আটক করে শাহজিবাজার সেনাবাহিনীর একটি টিম। আটককৃত মাজহারুল ইসলামকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানালেন রেলওয়ে পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর