1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

হবিগঞ্জে একসঙ্গে গলায় ফাঁস নিলেন স্বামী-স্ত্রী!

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২০১ বার পঠিত

হবিগঞ্জ সদর উপজেলার করিমপুর গ্রামে এক সঙ্গে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় এ আত্মহত্যা ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই গ্রামের রুহুল আমিন (৩২) ও তার ২য় স্ত্রী মুর্শিদা আক্তার (২৫)।

বুধবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, নিজ ঘরে এক সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগায় রুহুল আমিন ও মুর্শিদা আক্তার। কিছুক্ষণ পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা এগিয়ে এসে রুহুল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মুর্শিদা ঘটনাস্থলেই মারা যায়।

ওসি জানান, রুহুল আমিনের ১ম স্ত্রীসহ তিন সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়না দতন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর