1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

গোয়াইনঘাটে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ঔষধ জব্দ 

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৪৯ বার পঠিত

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর এলাকায় বুধবার (১৬ এপ্রিল) সকালে সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিকস ও ঔষুধ জব্দ করা হয়েছে।

সূত্র জানায়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে ৪৮ বিজিবি’র মেজর বিএ-৯০৫৪ নুরুল হুদা’র দেয়া তথ্যের ভিত্তিতে ২৭ বীর এর মেজর বিএ-১০০২০ জাযাউল ইহসান চৌধুরীর নেতৃত্বে একটি যৌথ দল ফতেপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি মিনি ট্রাক ও একটি বসতবাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে প্রায় ৩০টি কার্টুনে থাকা ভারতীয় মেডিসিন ও কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

তবে ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটনাস্থলেই পড়ে থাকে এবং কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় সেনাবাহিনী সূত্র।

অভিযানে জব্দকৃত পণ্যসমূহ সকাল ৮টার দিকে ৪৮ বিজিবি’র সুবেদার আবুল কাশেমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। পণ্যের বিস্তারিত তালিকা পরবর্তীতে ৪৮ বিজিবি থেকে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই সীমান্তপথে অবৈধ ভারতীয় পণ্য প্রবেশের অভিযোগ রয়েছে। প্রশাসনের এমন অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর