1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে পৃথক পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার

রাসেল আহমেদ, মাধবপুর, (হবিগঞ্জ),
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

 

হবিগঞ্জের মাধবপুরে পৃথক পৃথক স্থান থেকে হেলাল মিয়া (২৮) ও গৃহবধূ সানজিদা (১৮) এবং অজ্ঞাত (২৫) ৩ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় পৌরসভার কাটিয়ারা এলাকা থেকে হেলাল মিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। হেলাল মিয়া মাধবপুর উপজেলার পাশ্ববর্তী নাসিরনগর উপজেলার রুস্তমপুর এলাকার সিরু মিয়ার ছেলে। হেলাল মিয়া বিবাহিত তার বউ চার মাসের অন্তঃসত্ত্বা।

হেলাল মিয়ার ভাই এনাম মিয়া জানান, আমরা দুই ভাই মাধবপুর থেকে ওয়ার্কশপ এর ব্যবসা করি। আমি ও ভাই সহ পরিবার নিয়ে পৌর এলাকার সবুজবাগে একটি ভাড়া বাসায় বসবাস করে আসছি। আজ সকাল ৮টার সময় এক কাজে আমি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার আমার ভাই হেলাল মিয়াকে দেখেছি তার বিছানায় শুয়ে ছিল। ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পর আমার বউ ফোন করে বলে হেলাল ভাইয়ের রুমের দরজায় ডাকাডাকি করে কোন সারা পাচ্ছে সারা না পেয়ে আশেপাশের মানুষ ডেকে এনে রুমের দরজায় ভেঙ্গে সবাই দেখেতে পায় আমার ভাই ফ্যানের সাথে গলায় ফাঁস লাগান লাশ ঝুলছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, অপরদিকে, স্থানীয়দের কাছে খবর পেয়ে সকাল সাড়ে ১০টায় মাধবপুর উপজেলা ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর এলাকায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় আরও একজন অজ্ঞাত লাশ উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের সুন্দাদিল গ্রামে সানজিদা (১৮) নামে এক গৃহবধূর রহজনক মৃত্যু হাসপাতালে লাশ রেখে স্বামী পলাতক। নিহত সানজিদা মাধবপুর উপজেলার পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের মাতু মিয়ার মেয়ে।

এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ লাশ দুইটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর