1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর: শাশুড়ী ও ননদ গ্রেপ্তার 

রাসেল আহমেদ, মাধবপুর, (হবিগঞ্জ),
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পঠিত

 

রাসেল আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে মাধবপুরে গৃহবধূ সানজিদা (১৮) রহস্যজনক মৃত্যুর ঘটনায় শাশুড়ী ও ননদ কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহত সানজিদার বাবা মাথু মিয়া মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে আটটায় উপজেলার বহরা ইউনিয়নের সুন্ধাদিল গ্রামে এ ঘটনা ঘটে।

সুত্রে জানা যায়, গৃহবধূর স্বামী, শ্বাশুড়ি সহ স্বজনরা সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর পরেই স্বামী শ্বাশুড়ি সহ পরিবারের লোকজন দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধূ হত্যার অভিযোগে পুলিশ ও র‍্যাব বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে যৌথঅভিযান চালিয়ে শ্বাশুড়ি জামেলা খাতুন (৫৫) ও স্বামী পরিত্যক্তা ননদ রাশেদা বেগম রাসু (৩৫) কে গ্রেফতার করা করেছে।

পুলিশ জানায়, মাধবপুর উপজেলা পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের মাথু মিয়ার মেয়ে সানজিদার সাথে মাধবপুর উপজেলার সুন্ধাদিল গ্রামের মাসুক মিয়ার ছেলে মিজানুর রহমান এর প্রায় ছয় মাস আগে বিয়ে হয়। সানজিদার বাবা মাথু মিয়া জানায়, বিয়ের পর থেকেই স্বামী শ্বাশুড়ি ও স্বামীর বড় বোন সহ পরিবারের লোকজন মানসিক নির্যাতন করত। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সানজিদা কে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠে। খবর পেয়ে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সানজিদার শ্বাশুড়ি ও ননদ কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর