1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিশ্বনাথে ছিনতাইকারীর ছু রি কা ঘা তে নিহত-১

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিপেশ তালুকদার (৪০) নামের এক ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওয়ানপুর এলাকার পাঁচপীর বাজারের পাশে এ ঘটনা ঘটে।
নিখেশ তালুকদার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সুনামপুর গ্রামের সানন্দ তালুকদারের ছেলে।
দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে সিলেটের জালালাবাদ থানাধীন তেমুখীস্থ খালেদ মিয়ার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় বসবাস করে আসছেন।
বর্তমানে তিনি সিলেটের তেমুখী এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের শ্যালক স্বাধীন তালুকদার।
স্থানীয় সূত্র জানায়, নিপেশ তালুকদার বাইসাইকেল দিয়ে বিশ্বনাথ উপজেলার বাজারগুলোতে পান, সুপারি ও সিগারেট ফেরি করে বিক্রি করতেন। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায়ও সাইকেল দিয়ে মালামাল বিক্রি শেষে রাত সাড়ে ৮টার দিকে ফেরার পথে পাঁচপীর বাজারের পশ্চিমে নির্জন সড়কে ছিনতাইকারীরা তার উপর চড়াও হয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেন। এসময় তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় তিনি রক্তাক্ত অবস্থায় বাজারের একটি দোকানে দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান।
খবর পেয়ে রাত ১০টার দিকে ওসমানীনগরের সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম) ও বিশ্বনাথ থানার  ওসি এনামুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী দৈনিক প্রথম সিলেটকে বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে। ছিনতাইকারী ও ঘাতকদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর