সিলেটের মাটে দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময় :
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
৮৯
বার পঠিত
সিলেটের মাটে দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮২ রানের লিড পাওয়া সফরকারীদের চেয়ে এখনও ২৫ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাদমান ইসলামের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের কাছ থেকে একটি ভালো শুরু প্রত্যাশিত ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির একটি সাদামাটা ডেলিভারিতে যেন নিজের উইকেট বিলিয়ে দিলেন সাদমান ইসলাম। ব্যাট-পায়ের ভারসাম্য ঠিক রাখতে না পেরে বল পাঠিয়ে দেন দ্বিতীয় স্লিপে...
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮২ রানের লিড পাওয়া সফরকারীদের চেয়ে এখনও ২৫ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাদমান ইসলামের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ।
প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ইনিংসে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের কাছ থেকে একটি ভালো শুরু প্রত্যাশিত ছিল। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির একটি সাদামাটা ডেলিভারিতে যেন নিজের উইকেট বিলিয়ে দিলেন সাদমান ইসলাম। ব্যাট-পায়ের ভারসাম্য ঠিক রাখতে না পেরে বল পাঠিয়ে দেন দ্বিতীয় স্লিপে থাকা শন উইলিয়ামসের হাতে। দলের ১৩ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে সাজঘরে ফেরেন সাদমান। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ২৩ বলে ১২ রান,দ্বিতীয় ইনিংসে টিকতে পারলেন মাত্র ১০ বল।
সাদমানের বিদায়ের পর পরই মুজারাবানির শিকার হতে পারতেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ও। পরের ওভারের প্রথম বলেই তার দুর্দান্ত আউটসুইং ও হালকা লাফিয়ে ওঠা বলে জয়ের ব্যাটের বাইরের কিনারা খুঁজে পেয়েছিলেন এই পেসার। তবে কপাল ভালো,দ্বিতীয় টেস্ট খেলতে নামা উইকেটরক্ষক নেয়াশা মায়াভো সহজ ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হওয়ায় জীবন পান জয়।