সিলেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ১৭৩ রানের লিড দিল বাংলাদেশ
মো. মতিউর রহমান:
প্রকাশের সময় :
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
১০০
বার পঠিত
সিলেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ১৭৩ রানের লিড দিল বাংলাদেশ
বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে প্রায় সোয়া এক ঘণ্টা পর ১১টার দিকে খেলা শুরু হয়। তবে দেরিতে খেলা শুরু হলেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা আটকে থাকেনি। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বোলিং তোপে লাঞ্চ বিরতির আগেই গুঁটিয়ে গেছে স্বাগতিকরা। বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চতুর্থ দিনে সবমিলিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৭১ রান। শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন জাকের আলী অনিক। থেমেছেন ৫৮ রান করে। বাংলাদেশ অলআউট হলো ২৫৫ রানে। লিড ১৭৩ রানে। সিলেটে সিরিজের...
বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে প্রায় সোয়া এক ঘণ্টা পর ১১টার দিকে খেলা শুরু হয়। তবে দেরিতে খেলা শুরু হলেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা আটকে থাকেনি। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বোলিং তোপে লাঞ্চ বিরতির আগেই গুঁটিয়ে গেছে স্বাগতিকরা।
বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চতুর্থ দিনে সবমিলিয়ে স্কোরবোর্ডে তুলেছে ৭১ রান। শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন জাকের আলী অনিক। থেমেছেন ৫৮ রান করে। বাংলাদেশ অলআউট হলো ২৫৫ রানে। লিড ১৭৩ রানে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে জয় পেতে জিম্বাবুয়ের দরকার ১৭৪ রান।