1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে সরকারি ভাবে বোরো ধান ক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত

 

উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি বোরো ধান সংগ্রহের লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে সরকারি পর্যায়ে বোরো ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই ক্রয় কার্যক্রমের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রঞ্জন চক্রবর্তী, নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক আব্দুস সাত্তার, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি মঈনুল মুরসালিন রুহেল, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মুহিব আলী ও ছুনু মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই সরকারি উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে এবং কৃষকেরা লাভবান হবেন।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সরকারি ঘোষিত দামে ধান সংগ্রহ কার্যক্রম পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর