1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা 

শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৫) এপ্রিল ভোরে উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ একই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২ টা থেকে ভোর ৫ টার কোন এক সময় কামরূপদলং গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষের বাঁশের তীরের সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই আত্মহত্যা করেছেন এমন খবর  পেয়ে থানার এসআই নোবেল সরকার সঙ্গীয় ফোর্স গিয়ে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর