1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জামালগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ আটক ১ নারী

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে দুটি বসত ঘরে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পাশের ঘরে থাকা মাদক বিক্রেতা হাফিজুর রহমান নামের ব্যক্তি টের পেয়ে পালিয়ে যায়।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শামীমসহ সঙ্গীয় ফোর্স উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামে হাফিজুর রহমান ও অঞ্জনার পিত্রালয়ের দুটি বসতঘরে অভিযান চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত নারী অঞ্জনা (২০)। তিনি সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে রামনগর গ্রামে আসামীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ ১ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর