1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে ভূমি বিক্রেতার বিরুদ্ধে প্রতারণার মামলা

ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

 

সুনামগঞ্জের ছাতকে ভূমি বিক্রয়ের নামে প্রবাসী সাবিদ মিয়ার প্রতারণায় ভোক্তভোগী রুহুল আমিন নামের এক ব্যাক্তি আদালতে মামলা দায়ের করেন।

বুধবার ছাতক আমলগ্রহনকারী আদালত সুনামগঞ্জের ২নং আদেশে পলাতক আসামীর বিরুদ্ধে W/A ইস্যু করা হয়। সে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের ঝামক গ্রামের মৃত আজাদ মিয়ার পুত্র সাবিদ মিয়া (৩৫)।

জানা যায়, প্রবাসী সাবিদ মিয়া ২০২২ সালের ৫ জানুয়ারি বুধবার একই গ্রামের মৃত আব্দুল কদ্দুসের পুত্র মামলার বাদী রুহুল আমিনের নিকট ভূমি বিক্রয়ের প্রস্তাব দিলে বাদী ভূমি ক্রয় করার আগ্রহ প্রকাশ করেন। মামলায় উল্লেখিত সাক্ষীগণের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে ২০ লক্ষ টাকা মুল্য সাব্যস্থক্রমে তিনশত টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে আসামীর স্বাক্ষরিত লিখিত ও সাক্ষীগণের সম্মুখে বায়না বাবদ ১০ লক্ষ টাকা গুনিয়া বুঝিয়া নেন। প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন হওয়ার পর এক বছরের মধ্যে বায়নাকৃত ভূমি সাব রেজিস্টারী অফিসে দলিলে স্বাক্ষর করে বাকী ১০ লক্ষ টাকা বুঝিয়া নিবেন বলে স্ট্যাম্পে লিখিত দেন আসামী প্রবাসী সাবিদ মিয়া।

বিক্রেতার কারনে ভূমি রেজিস্ট্রিতে কোন সমস্যা হলে বায়নাকৃত ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণসহ ফেরত দিতে বাধ্য থাকিবেন বলেও স্ট্যাম্পে উল্লেখ রয়েছে। নির্ধারিত সময় শেষে বায়নাকৃত ভূমি রেজিস্ট্রি দলিল করে দিতে বললে আসামী সাবিদ মিয়া বিভিন্ন তালবাহানা করে কালক্ষেপন করতে থাকেন। ভূমি রেজিস্ট্রির জন্য বার বার চাপ দিলে বিক্রেতা টাকা আত্মসাৎকারী সাবিদ মিয়া বাদীর নিকট হইতে বায়না বাবত ১০ লক্ষ টাকা ও চুক্তিপত্রের কথা অস্বীকার করেন। পরে বাদী ও তার সাক্ষীগণ বায়নাকৃত টাকা ফেরত চাইলে মামলা হামলাসহ প্রাণনাশের ভয় দেখায় প্রবাসী সাবিদ। অবশেষে ন্যায় বিচারের আশায় রুহুল আমিন বাদী হয়ে চলতি বছরের মার্চ মাসের ১২ তারিখে মামলা নং সিআর ১২৬ দায়ের করেন। মামলার তদন্ত শেষে গত ২৩ এপ্রিল বুধবার ছাতক আমলগ্রহনকারী আদালত সুনামগঞ্জের ২নং আদেশে পলাতক আসামীর বিরুদ্ধে W/A ইস্যু করা হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর