মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫ উপলক্ষে জৈন্তাপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি ও ভাবগম্ভীর আলোচনা সভা।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নানা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর ছিল র্যালিপথ।
এতে অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক প্রতিনিধিরা এবং প্রশাসনের কর্মকর্তারা।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। "শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের দেশ গড়ে তুলি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
বক্তারা বলেন, শ্রমিকের ঘামেই এগিয়ে চলে শিল্প, নগরায়ণ ও সভ্যতার চাকা। উন্নয়নের যে অগ্রযাত্রা, তার মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে মালিকপক্ষের আন্তরিক ভূমিকা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম এবং অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল।
এছাড়াও উপস্থিত ছিলেন বৃহত্তর সারীনদী বারকি শ্রমিক সমবায় সমিতির সভাপতি আমির আলি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জৈন্তাপুর রিকশা শ্রমিক সমবায় সমিতির সভাপতি নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নজমুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
সভাটি শেষ হয় শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.