1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে কৃষি প্রযুক্তি মেলা শুরু 

মুরাদ হাসান, জৈন্তাপুর:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫। রোববার (৪ মে) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম খান।

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় স্থাপিত ১২টি স্টল পরিদর্শন করেন। এসব স্টলে প্রদর্শিত হচ্ছে কৃষি পণ্য, উন্নতমানের সার-বীজ, জৈব বালাইনাশক, উচ্চমূল্যের ফসল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ পদ্ধতি, ভাসমান সবজি বাগান, বস্তাভিত্তিক সবজি চাষ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও সর্জন পদ্ধতির নমুনা চাষাবাদ। এতে কৃষকদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী এবং কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল এবং স্থানীয় জনসাধারণ নুরুল ইসলাম।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তাবৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর