1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বেগম খালেদা জিয়া ও জোবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জৈন্তাপুরে আনন্দ মিছিল 

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৬১ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিলেটের কৃতি সন্তান, রাজনৈতিক অঙ্গনে নতুন আশার নাম ডা. জোবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেটের জৈন্তাপুরে আয়োজিত হয়েছে আনন্দ মিছিল।

মঙ্গলবার (৬ মে) রাত ৮টায় উপজেলা সদরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় রূপ নেয়।

পথসভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, ২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার, সদস্য দুলাল আহমদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াজুল হক ও সেলিম আহমদ, ৪নং দরবস্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব সাঈফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুলেমান মেম্বার, সাধারণ সদস্য নুরুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমদ ও কয়েছ আহমেদ, ছাত্রদল নেতা আব্দুর রহিম শাওন, মোয়াজ্জেম হোসেন, সেলিম আহমদ, সাহেদ আহমদ, নিজপাট ইউনিয়নের ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফারহান প্রমুখ।

আয়োজক নেতারা পথসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ডা. জোবায়দা রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তারা বলেন, এই প্রত্যাবর্তন দেশের জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবো।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর