1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পাকিস্তান-ভারত যুদ্ধ, মাঝপথ থেকে ঘুরে গেল বাংলাদেশগামী ২ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

 

পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিভিন্ন জায়গাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। আকস্মিক এ হামলায় পাকিস্তানের আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় হয়ে গেছে-এমন পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি ফ্লাইট বাংলাদেশে না এসে মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

ফ্লাইট দুটি হচ্ছে তুর্কিয়ে থেকে আগত তার্কিশ এয়ারলাইন্স (টিকে-৭১২) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট (জে-৯৫৩৩)। উভয় ফ্লাইট পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল।

বুধবার (৭ মে) ভোরে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার-২৪ জানিয়েছে, তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আর কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড়ঘণ্টা উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায়।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে। তবে তারা নিরাপদে বিকল্প রুটে গন্তব্যে যাচ্ছে। ফ্লাইটে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। কাশ্মিরের উত্তপ্ত পরিস্থিতি এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযানের প্রেক্ষাপটে পাকিস্তানের আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক রুটে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর