1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

র‍্যাব-৭ এর এএসপি’র আত্মহত্যা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

চট্টগ্রামের চাঁন্দগাও র‌্যাব কার্যালয় থেকে এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার পুলিশ। পলাশ সাহা র‌্যাব-৭ এ কর্মরত ছিলেন। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিএমপির উত্তর বিভাগের কমিশনার আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘দুপুরে র‌্যাব কার্যালয়ের নিজ কক্ষ থেকে পলাশ সাহার লাশ উদ্ধার করা হয়।’

চান্দগাঁও র‌্যাবের এক কর্মকর্তা জানান, পলাশ সাহা পারিবারিক কিছু সমস্যায় ছিলেন। বুধবার ১১টার পর র‌্যাবের চান্দগাঁও ক্যাম্পের সবাই একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পলাশ সাহা নিজ কার্যালয়ে নিজে গুলি করে আত্মহত্যা করেন।

পলাশ সাহার কক্ষে পাওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং স্ত্রী কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব সোনা নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর