1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের বার্তা দিয়েছে ভারত, দাবি পাকিস্তানের

আন্তর্জতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯১ বার পঠিত

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত।

বুধবার (৭ মে) সকালে ৭টায় তিনি এ তথ্য জানান। তার ভিডিও বার্তার ফুটেজের পেছনে সাদা পতাকা উড়তে দেখা গেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম পিটিভির শেয়ারকৃত ভিডিওতে সীমান্তে সাদা পতাকা উড়ানোর চিত্র দেখা গেছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ‘সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে।’

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। আতাউল্লাহ তারার বলেন, ‘ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।’

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে।’

এদিকে ভারতের হামলায় পাকিস্তানে ২৬ জন বেসামরিক মানুষ নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর ডনের

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর