1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে নবজাতকের মস্তকবিহীন অর্ধগলিত লাশ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বড়পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মস্তকবিহীন ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর উপজেলা সদরের পূর্ববাজার সংলগ্ন বড়পুকুরে মৃতদেহটি ভেসে থাকতে দেখে এলাকাবাসী জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, উদ্ধারকৃত মরদেহটি একটি নবজাতক শিশুর। মাথার অংশটি পঁচে গলে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি মৃত অবস্থায় জন্ম নিয়ে থাকতে পারে এবং কেউ তা ফেলে দিয়েছে।

তিনি আরও জানান, মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর