1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বাংলাভিশনসহ ৪ টেলিভিশনের ইউটিউব চ্যানেল ব্লক করলো ভারত

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৭১ বার পঠিত

 

দেশের চারটি টেলিভিশনের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত। নিরাপত্তাসংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এ পদক্ষেপ নিয়েছে ইউটিউব। চ্যানেল চারটি হলো- বাংলাভিশন, যমুনা টিভি, একাত্তর টিভি এবং মোহনা টিভি। শুক্রবার (৯ মে) তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাভিশন, যমুনা টিভি, একাত্তর টিভি এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল ভারতের দর্শকেরা দেখতে পারবেন না। ভারতের ভূ-অবস্থান থেকে এই চ্যানেলগুলোতে প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসে। তাতে বলা হয়, ‘এই কনটেন্টটি বর্তমানে এই দেশে প্রবেশযোগ্য নয়। কারণ, এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে।’

ডিসমিসল্যাব বলেছে, তাদের প্রতিবেদন প্রকাশের সময় (শুক্রবার রাত আটটা) পর্যন্ত চ্যানেলগুলোতে প্রবেশ করা যায়নি। ইউটিউব থেকে ব্লক–সম্পর্কিত একটি আনুষ্ঠানিক নোটিশ তারা পেয়েছে।

বিষয়টি যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব ভিপিএনে (ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) যুক্ত হয়ে আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানায় ভারতীয় অবস্থান নিশ্চিত করার পর ইউটিউবের অফিশিয়াল সাইটে গিয়ে তাদের তালিকাভুক্ত ৩৮টি বাংলাদেশি সংবাদ ও মিডিয়া চ্যানেল যাচাই করে। যার মধ্যে বাংলাভিশন, যমুনা টিভি, একাত্তর টিভি এবং মোহনা টিভিতে প্রবেশ করা যায়নি। পাশাপাশি চ্যানেলগুলোতে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাসংক্রান্ত সরকারি নির্দেশনাসংবলিত বার্তা দেখা যায়।

ইউটিউব ভারতের আইন ‘ইন্টারমিডিয়ারি গাইডলাইনস ও ডিজিটাল মিডিয়া এথিকস কোড রুলস’ মেনে চলে। এ আইনের অধীনে ভারত সরকার কোনো কনটেন্ট (আধেয়) ও চ্যানেলকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।

ডিসমিসল্যাবের প্রতিবেদনে আরও বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদমাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে।

উল্লেখ্য, বাংলাভিশন টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পরিবেশন করে থাকে। অত্যন্ত দক্ষ জনবল দ্বারা নিয়মিত ফ্যাক্ট চেকিংয়ে মাধ্যমে গণমাধ্যমটি তাদের সংবাদ পরিবেশন করে। টেভিশনটির ফেসবুক ও ইউটিউব চ্যানেল সম্প্রতি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে বাংলাভিশনের ‘ওয়ার্ল্ড নিউজ বুলেটিন’ বিগত বেশ কিছুদিন যাবৎ দর্শকদের আগ্রহের কেন্দ্রে অবস্থান করছে। ইউটিউব ও ফেসবুক ভিউয়ের দিক থেকে অসামান্য অর্জন ধরে রেখেছে চ্যানেলটি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর