1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় শিশু শিক্ষা একাডেমীতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৩৮০ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিশু শিক্ষা একাডেমীতে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষক-শিক্ষিকাগণ অংশ নেন।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মুড়াউল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান ও সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক খলিলুর রহমান, বড়লেখা মোহাম্মাদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক (ইংরেজি) তারেক আহমদ প্রমুখ।

শিক্ষক-শিক্ষিকা মন্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত রেবিন, সহকারী প্রধান শিক্ষক সাইফুর রহমান কামরান, সহকারী শিক্ষক আব্দুল হক, ময়নুল ইসলাম মুন্না, সৌরভ চন্দ্র দেব, অমিত দাস, রেদওয়ান আহমদ রুম্মান, টিটু আহমদ, ইমা বেগম, অনামিকা দে, তাহমিনা আক্তার, শাপলা বেগম, মরিয়ম জান্নাত, রহিমা আক্তার, হালিমা বেগম, মাহমুদা খাতুন, বিবি ফাতেমা, জয়ন্তী রাণী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর