1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী সৈয়দ তামিম আহমদের মতবিনিময়

শান্তিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২১০ বার পঠিত

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ।

সোমবার (১২ মে) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সৈয়দ তামিম আহমদ বলেন, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম স্বাধীনতার পক্ষের একটি নির্বাচনমূখী নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দল। সেই ঐতিহ্যবাহী সংগঠনের একজন কর্মী হিসেবে আমি গর্বিত৷ সুনামগঞ্জ-৩ আসন একটি স্বনামধন্য আসন৷ বিগত দিনে এই আসনে আমাদের যে প্রার্থী ছিলেন তিনি অন্য দলে চলে যাওয়ার এখানে আমাদের কোন দলীয় প্রার্থী নেই৷ যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ-৩ আসনের আপামর জনসাধারণের পাশে আছি, তাদের জন্য কাজ করছি সেহেতু আমি আশা করতেই পারি আমার দল আমাকে মনোনয়ন দিবে৷ সুনামগঞ্জ-৩ আসন জমিয়তের আসন। এই আসনকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি এই আসনের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য কাজ করবো। এজন্য আমি সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা চাই।

বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সৈয়দ তামিম আহমদ বলেন, আমি চাই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে স্থানে নির্ধারণ করা হয়েছে সেই স্থানে দ্রুত বাস্তবায়ন করা হোক৷

এসময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি ডাক্তার আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান ও যুব বিষয়ক সম্পাদক গাজী আবুল কালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর