1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

গরমে ত্বক-চুলের যত্নে ৫ উপায়

লাইফস্টাইল ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২২৩ বার পঠিত

গ্রীষ্মকালে তাপমাত্রার বাড়বাড়ন্ত শুধু শরীরকেই ক্লান্ত করে না, ত্বক ও চুলের ওপরও ফেলে মারাত্মক প্রভাব। অতিরিক্ত ঘাম, ধুলোবালি আর রোদে ত্বক ও চুল হয়ে পড়ে রুক্ষ আর বিবর্ণ। বাজারের দামি প্রসাধনী না কিনেও কিছু ঘরোয়া উপাদানে গরমকালেও আপনি রাখতে পারেন নিজেকে সতেজ ও সজীব। চলুন জেনে নেই, গরমে ত্বক ও চুলের যত্নে ৫টি কার্যকরী ঘরোয়া টিপস-

>> শসা ও মধুর ফেসপ্যাক: শসা ত্বক ঠান্ডা রাখে এবং রোদে পোড়া দাগ হালকা করে। মধু ত্বকে আর্দ্রতা ধরে রাখে।

যেভাবে ব্যবহার করবেন: ১ টেবিল চামচ শসার রস ও ১ চা চামচ মধু মিশিয়ে মুখে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২–৩ বার ব্যবহার করুন।

>> লেবু ও গোলাপজলের টোনার: লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট ও ভিটামিন সি, যা ত্বক উজ্জ্বল করে। গোলাপজল ত্বক ঠান্ডা করে এবং রোমছিদ্র বন্ধ রাখতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন: সমান পরিমাণ লেবুর রস ও গোলাপজল মিশিয়ে তুলায় নিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সন্ধ্যায় ব্যবহার করতে পারেন।
>> লিচু ও দইয়ের হেয়ারপ্যাক: গরমে চুল রুক্ষ হয়ে যায় এবং স্ক্যাল্পে ঘাম জমে খুশকি বাড়ে। লিচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও দইয়ের ল্যাকটিক অ্যাসিড চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে।

যেভাবে ব্যবহার করবেন: ২–৩টি পাকা লিচু চটকে তার রস বের করুন। এতে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে স্ক্যাল্প ও চুলে লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন।
>> অ্যালোভেরা জেল ব্যবহার করুন ত্বক ও চুলে: অ্যালোভেরা প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি চুলের গোঁড়া শক্ত করে এবং রোদে পোড়া ত্বক ঠান্ডা রাখে।

যেভাবে ব্যবহার করবেন: চুলে শ্যাম্পুর আগে অ্যালোভেরা জেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ত্বকে ঘুমানোর আগে পাতলা করে লাগান। ফ্রেশ গাছের পাতাও ব্যবহার করতে পারেন।

>> পাকা কলা ও নারকেল তেলের প্যাক চুলের জন্য: পাকা কলা চুলের রুক্ষতা কমায় আর নারকেল তেল চুলে পুষ্টি জোগায়।
যেভাবে ব্যবহার করবেন: ১টি পাকা কলা চটকে ১ চামচ নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার ব্যবহার করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর