1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পরকীয়ার জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৪ বার পঠিত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রেহেনা আক্তার (২৯) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন করেছেন তার স্বামী। মঙ্গলবার রাতে উখিয়া ক্যাম্প ১৯-এর নিজ ঘরে এ খুনের ঘটনা ঘটে। 

বুধবার (১৪ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্বরত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি।

এ খুনের ঘটনায় জড়িত স্বামী নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

নিহত রেহেনা আক্তার উখিয়ার ক্যাম্প-১৯ এ-৭ ব্লকের আবু সাদেকের মেয়ে এবং রেহেনার স্বামী নুরুল ইসলাম একই ক্যাম্পের আব্দুস শুক্কুরের ছেলে।

নুরুল ইসলামের প্রতিবেশীরা জানান, রেহেনা অন্য এক পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকায় তার স্বামী ক্ষিপ্ত ছিলো।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পরকীয়ার জেরে তৈরি হওয়া পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।

স্থানীয়দের বরাত দিয়ে সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে নুরুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল ইসলাম তার স্ত্রী রেহেনাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে এপিবিএন পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক নুরুল ইসলামকে আটক করে।

তিনি আরও বলেন, আটক নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর