1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ভারতে বন্দুকযুদ্ধে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

ভারতের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেল ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে ১০ বন্দুকধারী নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন অভিযান এখনও চলছে। 

বুধবার (১৪ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানায়, সেখানে এখনও অপারেশন চলমান রয়েছে। এক্স পোস্টে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চান্দেল জেলার খেনজয় তেহসিলের নিউ সমতল গ্রামে স্পিয়ার করর্পসের অধীনে আসাম রাইফেলস ইউনিট গতকাল একটি অভিযান পরিচালনা করে। অঞ্চলটি মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত।

অপারেশন পরিচালনা করার সময় সন্দেহভাজন বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে ১০ জন বন্দুকধারী নিহত হয়। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর