1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাদক, বাল্য বিবাহ ও ইন্টানেটে আসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ

শ্রীমঙ্গল প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক, কিশোর অপরাধ দমন এবং ইন্টারনেট গেম নিয়ন্ত্রণে শপথ নিলো শিক্ষার্থীরা নিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে নিরাপদ ইন্টারনেট, সচেতনতা ও সমাজের দায়বদ্ধতা শীর্ষক মতবিনিময় সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান ও লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি কাওসার আলম সোহেল।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাগীব মাহতাব, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বিন জামাল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ফরহাদ সরকার। শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ থেকে দূরে রাখতে শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম সোহেল বলেন, সংগঠনটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সিলেট বিভাগীয় সফরে রয়েছেন। তারা সুনামগঞ্জ, সিলেট কার্যক্রম শেষ করে শ্রীমঙ্গল ও হবিগঞ্জে কর্মসূচি পালন করবেন। সংগঠনটির সকল সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তারা গত ১৪ বছর তাদের টিফিনের টাকা বাঁচিয়ে সারা দেশে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও সবুজায়নে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর