1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সীমান্ত থেকে ভারতীয় ড্রোন উদ্ধার

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৮৮ বার পঠিত

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ। প্রফুল্ল টপ্প নামের এক আদিবাসী কৃষক ধানের জমিতে কাজ করার সময় ড্রোনটি দেখতে পান। এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত এলাকার ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোন ক্যামেরাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার আগমুহূর্তে ঘাসুড়িয়া সীমান্তের কাছে ধানক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় তারা সেখানে একটি ড্রোন ক্যামেরা দেখতে পান। পরে প্রফুল্ল টপ্প নামের এক কৃষক ড্রোনটি তার বাসায় নিয়ে যান। এরপর এলাকায় বিষয়টি জানাজানি হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি টিম সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাকিমপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে সীমান্তের কাছে এক কৃষকের বাড়ি থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ওই কৃষক জানিয়েছেন মাঠে ধানের জমিতে কাজ করার সময় সেটি তিনি পেয়েছেন।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে ড্রোনটি ওড়ানোর সময় বাংলাদেশে এসে পড়ে যায়। এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর