
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জরুরি যৌথসভায় বসেছে।
মঙ্গলবার (২০ মে) দুপুর ২টা থেকে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সভা শুরু হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এ সভায় আলোচনা হচ্ছে।
সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, ওলামা দলের প্রতিনিধি মাওলানা সেলিম রেজাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা সভায় অংশ নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.