1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে জমি নিয়ে সংঘর্ষে শিক্ষার্থীসহ আহত-৩

জৈন্তাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

 

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের ওপর বর্বর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন তিনজন, যাদের মধ্যে রয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী এবং এক স্কুলছাত্রী। বর্তমানে আহতরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া গ্রামে লুৎফুর রহমানের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, একদল দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে বসতঘরে ভাঙচুর চালায় এবং আসবাবপত্র লুট করে। বাধা দিতে গেলে হামলাকারীরা নারী ও শিক্ষার্থীদের মারধর করে।

আহতরা হলেন,মো. লুৎফুর রহমানের স্ত্রী আছিয়া বেগম (৪৯), মেয়ে ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী মনিরা আক্তার (১৬), এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাকেরা বেগম (১৪)।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার জৈন্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, “ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর