1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাসেল আহমেদ, মাধবপুর
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে প্রিয়াঙ্কা সরকার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করছে পুলিশ।

বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে মাধবপুর থানার এসআই মো: সাইদুর রহমান মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। সে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সুজিত সরকার এর স্ত্রী।

প্রিয়াঙ্কা সরকার এর মা প্রিয়ভাষী সরকার জানান, সকালে আমার মেয়ের দেবর আমাকে ফোন করে জানায় আমার মেয়ে খুবই অসুস্থ, তারাতাড়ি আসতে বলে। এসে দেখি মেয়ের এই অবস্থা। তার দশমাস বয়সের একটি সন্তান আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া আটটার দিকে প্রিয়াঙ্কা সরকার বিষ পান করেছে বলে পরিবারের লোকজন টের পেয়ে পরিবারের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে দশটার দিকে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ প্রকৃয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত বলা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর