1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য বিতরণ

রাসেল আহমেদ, মাধবপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৭ জন প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মাছের খাদ্য (ফিশ ফিড) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা কৃষি অফিসার সজীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মিঠুন সরকার, সমবায় অফিসার ইসমাঈল তালুকদার রাহী। মৎস্য কমিটির সদস্যবৃন্দ ও সাংবাদিবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অতিথিবৃন্দ মৎস্য চাষীদের মাঝে ৩ হাজার ৪৯২ কেজি মাছের খাদ্য বিতরণ করেন।

ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী পাভেল মিয়া জানান, ‘এই খাদ্য পাওয়ায় তার অনেক উপকার হয়েছে। মাছ চাষে তিনি উপজেলা মৎস্য অফিস থেকে নিয়মিত পরামর্শ ও সহযোগীতা পেয়ে আসছেন বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর