1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১০০ বার পঠিত

ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে দুই ইসরায়েলি দূতাবাসকর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে বলে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন। বিবিসির সংবাদ অংশীদার সিবিএসকে সূত্র জানিয়েছে, ক্যাপিটাল ইহুদি জাদুঘরের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

স্থানীয় সময় রাত ৯টা ০৫ মিনিটে এফ স্ট্রিটস এনডব্লিউ-এর কাছাকাছি এই গুলি চালানোর ঘটনা ঘটে।

ওই এলাকায় অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে, যার মধ্যে এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসও রয়েছে। প্রতিবেদনে দেখা গেছে, গুলি চালানোর সময় ইসরায়েলি দূতাবাসের একাধিক কর্মচারী একটি জাদুঘরের অনুষ্ঠানে ছিলেন।

নোয়াম এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি এবং তথ্য সংগ্রহ করার জন্য কাজ করছি। দয়া করে ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য প্রার্থনা করুন।

আমরা এই বিকৃত অপরাধীকে বিচারের আওতায় আনব।’ জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এ ঘটনাকে ‘ইহুদিবিরোধী সন্ত্রাসবাদের একটি জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন। রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এক্সে লিখেছেন, ‘কূটনীতিক এবং ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করে একটি লাল রেখা অতিক্রম করা হয়েছে। আমরা নিশ্চিত যে মার্কিন কর্তৃপক্ষ এই অপরাধমূলক কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

এ ঘটনার পর পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে এবং শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেয়। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের একজন পুরুষ ও একজন নারী হিসেবে শনাক্ত করা হয়েছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। হামলাকারীর খোঁজ চলছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস সূত্র জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি নীল জিন্স এবং নীল জ্যাকেট পরা একজন পুরুষ।

ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক ইহুদি প্রতিষ্ঠানের মতো ক্যাপিটাল ইহুদি জাদুঘরও নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়েছে।

নির্বাহী পরিচালক বিট্রিস গুরউইটজ বুধবার হামলার আগে একটি পৃথক সংবাদ প্রতিবেদনে এনবিসি নিউজকে বলেন, ‘শহরজুড়ে, সারা দেশে ইহুদি প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’ সূত্র: বিবিসি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর