1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

হবিগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর বাজার এলাকা থেকে ৩৩ কেজি গাঁজাসহ মো. রুবেলকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। রুবেল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হাজিপুর গ্রামের মৃত ইনু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে, বুধবার (২১ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ কেজি গাঁজাসহ রুবেলকে গ্রেফতার করে।

এ সময়ে অপর মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। পরে মামলা দিয়ে রুবেলকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর