1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর কৃষকের অর্ধগলিত লাশ উদ্বার

রাসেল আহমেদ, মাধবপুর
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২১৩ বার পঠিত

মাধবপুরে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪০) নামে এক কৃষকের অর্ধ গলিত লাশ উদ্বার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বহরা ইউনিয়নের মনতলা কলেজের পশ্চিম দিকে দিঘীরপাড় বাঁশঝাড়ের ভেতর অর্ধগলিত লাশটি পাওয়া যায়।

নিহত ফারুক মিয়া বহরা ইউনিয়নের আফজালপুর গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে।

নিহতের ছেলে আতিকুলের অভিযোগ পূর্ব বিরোধের জেরে তার পিতাকে মারা হয়েছে। আতিকুল জানান, গত ১৩ মে বাড়ি থেকে বের হওয়ার পর মনতলা বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজের পর তিনি ১৪ মে মাধবপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন। মনতলা তদন্ত কেন্দ্রের এস আই অঞ্জন কুমার তালুকদার নিখোঁজ জিডির তদন্ত করছিলেন। এর মধ্যে শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন মনতলা কলেজের পশ্চিমদিকে দিঘীর পাড় নামক স্থানে বাঁশঝাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের লাশ শনাক্ত করেন। ফারুকের ছেলে আতিকুলের অভিযোগ পূর্ব বিরোধের জেরে তার পিতাকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় মামলার করবেন বলে জানান।

মাধবপুরে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি অর্ধগলিত। ফলে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা স্পষ্ট নয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর