1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঘুম থেকে তুলে কুপিয়ে হত্যা

রাসেল আহমেদ, মাধবপুর
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের জিল্লুর রহমান নামের এক দোকানদারকে গতরাতে ঘুম থেকে ডেকে তুলে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। জিল্লুর রহমান ওই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে।খবর পেয়ে রাতেই কাশিমনগর ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করেছে।এসময় পুলিশ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে থাকা ঘাতক জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করে।

জানা গেছে, সোমবার (২৬ মে) রাত ২টার সময় একই গ্রামের প্রতিবেশী ইদ্রিছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া বিস্কুট কেনার কথা বলে জিল্লুর রহমানকে ঘুম থেকে ডেকে তুলে। একপর্যায়ে জিল্লুরকে কোপাতে শুরু করে জাহাঙ্গীর। উপর্যুপরি কোপে ঘটনাস্থলেই মারা যান জিল্লুর। একটি সূত্র জানিযেছে জাহাঙ্গীর জিল্লুরের চাচাত ভাই।কিছুদিন আগে জাহাঙ্গীরের নামে একটি মামলায় আদালতে স্বাক্ষ্য দেয় জিল্লুর রহমান।এরপর থেকেই জিল্লুর রহমানের উপর ক্ষিপ্ত ছিল জাহাঙ্গীর।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন লাশ উদ্ধার ও ঘাতক জাহাঙ্গীরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর